বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

সেন্টমার্টিনে ৮ লাখ পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে চারটি বাদামী রঙের প্লাস্টিকের বস্তা থেকে সাত লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১২ নভেম্বর) সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদরদ ফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ বলেন, গোপন সংবাদে জানা যায় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে কোস্টগার্ড অভিযান পরিচালনা করে।

তিনি বলেন, এ সময় মিয়ানমার সীমান্ত দিয়ে একটি ট্রলার আসতে দেখলে সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়। ট্রলারটি উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর চেষ্টাকালে ধাওয়া করে কোস্টগার্ড। পরবর্তী সময়ে ইয়াবা পাচারকারীরা চারটি প্লাস্টিকের বস্তা ট্রলার থেকে সমুদ্রে ফেলে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। বস্তাগুলো খুলে গণনা করে সাত লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা আরও বলেন, জব্দ করা ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION