বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

চকরিয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করল ছেলে

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
ভোর সকালে ঘুম থেকে ডেকে তোলায় বাবাকে পিটিয়ে হত্যা করেছেন ছেলে।  শনিবার (১৩ নভেম্বর) ভোর ৬টায় উপজেলার পূর্ববড় ভেওলার চরপাড়ায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গণি জানান, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার চরপাড়া গ্রামের রুহুল কাদের ফজরের নামাজ শেষ করে ছেলে শহীদুল ইসলামকে বিলে পাকাধান কাটতে যেতে ঘুম থেকে ডেকে দেন।

ভোরে ঘুম থেকে জাগানোয় রেগে যান ছেলে শহীদ। পরে তর্কাতর্কিতে জড়িয়ে যান বাবা- ছেলে। একপর্যায়ে ছেলে শহীদ বয়োবৃদ্ধ বাবা রুহুল কাদেরকে (৫৫) লাঠির আঘাতে মাঠিতে ফেলে দেন। খবর পেয়ে প্রতিবেশিরা এসে রুহুল কাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ওসি জানান, এ ঘটনায় ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজারর সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, নিহত রুহুল কাদের সাবেক ইউপি মেম্বার মরহুম হাজী জামালের ছেলে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION