শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

আন্তর্জাতিক ডেস্ক:

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৬৮ জন বন্দি নিহত হয়েছেন।স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় (১২ নভেম্বর) গোয়াকিল শহরের লিটোরাল পেনিটেনশিয়ারিতে এ দাঙ্গা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, পুলিশের কৌশলগত ইউনিট, যারা কারাগার ভবনে প্রবেশ করে, তারা বন্দুক ও বিস্ফোরক খুঁজে পেয়েছে। দাঙ্গায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

এর আগে এ মাসের শুরুর দিকে একটি ছোট সশস্ত্র সংঘর্ষে তিনজন বন্দিকে গুলি করে হত্যা করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষে দেশটির ওই কারাগারে পৃথক একটি দাঙ্গায় কমপক্ষে ১১৬ জন বন্দি নিহত হয়েছিলেন। এ নিয়ে চলতি বছর দেশটির বিভিন্ন কারাগারে প্রায় ৩০০ বন্দির সংঘর্ষে মৃত্যু হয়েছে। তবে সেপ্টেম্বরের ওই সহিংসতা সবচেয়ে ভয়াবহ ছিল।

বন্দিদের প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে দ্বন্দ্বের জের ধরে প্রাণঘাতী ওই দাঙ্গা হয়েছিল বলে জানা গেছে।কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে সন্ত্রাসী গ্রুপগুলোর ভেতরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION