বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবাকারবারি নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।  এই ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছে।

রবিবার (১৪নভেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন নাফ নদীর ৭নং স্লুইসগেট এলাকায় এ’ বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

একটি বিজ্ঞপ্তির মাধ্যমে টেকনাফ ২নং বিজিবি জানায়, উক্ত ব্যাটালিয়নের আওতাধীন ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে মিনাবাজার ও নয়াবাজার সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৪/৫জন লোকজন মৎস্যঘেঁর বেয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। তখন বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে সামনে অগ্রসর হলেই দূবৃর্ত্তরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির নায়েক সাজদার রহমান (৩৭) এবং ল্যান্স নায়েক মোস্তফা আলী (৩২) আহত হয়। তখন বিজিবি জওয়ানেরা সরকারী সম্পদ ও আত্নরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করে। এতে স্বশস্ত্র মাদক কারবারী গ্রুপের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে ১লাখ পিস ইয়াবা, ১টি দেশীয় লম্বা অস্ত্র ও ১টি খালি খোসাসহ গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারীর মৃতদেহ উদ্ধার করে।

তবে স্থানীয় সুত্রে সে মিনা বাজারের আবু ছিদ্দিকের পুত্র মোঃ মামুন (২৩) বলে জানা গেছে। আহত বিজিবি সদস্যরাসহ গুলিবিদ্ধ মাদক কারবারীকে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আহত বিজিবি সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর গুলিবিদ্ধ মাদক কারবারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পরে দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরের চিত্ত বিনোদন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, ‘টেকনাফ  হোয়াইক্যং মিনা বাজার সীমান্তে বন্দুকযুদ্ধের ঘটনায় আহত বিজিবি জওয়ানদের চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া মাদক কারবারীর মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION