বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃংখলা কমিটির সভা।
রবিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় সভার কর্মসূচী।
সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।
সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক সম্প্রতি জেলাব্যাপী সনাতন ধর্মালম্বীদের শারদীয়োৎসব ও বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আইন-শৃংখলা বাহিনী,গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এছাড়া জ্বালানী তেলের দাম বৃদ্ধি ইস্যুতে অতিরিক্ত ভাড়া আদায়কারী যানবাহনের বিরুদ্ধে সংশ্লিষ্টদের প্রতি মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা প্রদান করেন তিনি।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা,সংসদ সদস্য আশেকউল্লাহ রফিক, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম,জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দীন আহমদ সিআইপি, সহ সভাপতি রেজাউল করিম,সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সহ জেলার সার্বিক বিষয়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন,অবৈধ দোকান ও বাস কাউন্টার উচ্ছেদ,স্থানীয় নির্বাচনে আইন-শৃংখলাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION