বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

মুহিবুল্লাহ হত্যা মামলায় আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বিশেষ প্রতিবেদক:

উখিয়ায় রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেপ্তার হামিদ হোসাইন (৩৫)  নামের আরো এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তার ১২ জনের মধ্যে তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা ও উখিয়া থানার পরিদর্শক গাজী সালাহউদ্দিন জানান, রোববার বিকালে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে গ্রেপ্তার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেপ্তার আসামি হামিদ হোসাইন (৩৫) উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের জি-১২ ব্লকের শহর মুল্লকের ছেলে।

শনিবার সন্ধ্যায় উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে হামিদ হোসাইনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পরিদর্শক (তদন্ত)।

এর আগে আইন-শৃংখলা বাহিনীর অভিযানে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় জড়িত সন্দেহে ১১ জন আসামিকে গ্রেপ্তার হয়েছিল। এদের মধ্যে ৯ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া গ্রেপ্তার মোহাম্মদ ইলিয়াছ ও আজিজুল হক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে নিজ সংগঠনের কার্যালয়ে আলাপরত অবস্থায় ৪৮ বছর বয়সী রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী। তিনি ছিলেন ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এন্ড হিউম্যান রাইটস’ নামের রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান।

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার স্কুলশিক্ষক মুহিবুল্লাহ পশ্চিমা সংবাদ মাধ্যমে ‘রোহিঙ্গাদের কণ্ঠস্বর’ হিসেবে পরিচিত ছিলেন।

রোহিঙ্গাদের আরেকটি সংগঠন ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)’ মুহিবুল্লাহকে হত্যা করেছে বলে সন্দেহ তার পরিবার ও স্বজনদের।

পরিদর্শক গাজী ষালাহউদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা ঘটনায় জড়িত এক আসামি অবস্থান করছে খবরে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের একটি দল অভিযান চালায়। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় একজনকে গ্রেপ্তার করা হয়।

“ গ্রেপ্তার আসামি হামিদ হোসাইনকে লম্বাশিয়া পুলিশ ক্যাম্পে আনা হয়। এতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় সে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ”

পরিদর্শক (তদন্ত) বলেন, গ্রেপ্তার আসামি হামিদ হোসাইনকে রোববার বিকালে আদালতে প্রেরণ করা হয়। পরে ঘটনার ব্যাপারে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। ”

জবানবন্দি নেওয়ার পর গ্রেপ্তার আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পাজী সালাহ উদ্দিন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION