বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজারে ৩০ কেজি গাঁজাসহ আটক ১

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‍্যাব-১৫) সদস্যরা। এসময় গাঁজা বহনকারী ট্রাকও জব্দ করা হয়।

সোমবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক ব্যক্তি হলেন, মিজানুর রহমান (৩৭)। তিনি উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী জামতলী এলাকার মৃত ইসলামের ছেলে।

র‍্যাব কর্মকর্তা জানান, সোমবার সকালে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে, চট্টগ্রাম হতে ট্রাকযোগে মাদক কারবারীরা বিপুল পরিমাণ গাঁজাসহ কক্সবাজারের দিকে আসছে। এ সংবাদে চকরিয়া থানার চকরিয়া ডিগ্রী কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার গাঁজা বহনে ব্যববহৃত ট্রাকটিও জব্দ করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে স্বীকার করে,দীর্ঘদিন যাবত সে চট্টগ্রাম হতে কক্সবাজারে গাঁজা পাচার করে আসছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION