শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

প্রেস বিজ্ঞপ্তি:

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ও কক্সবাজার উন্নয়ন কতৃর্পক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব:) ফোরকান আহমদের সাথে সাংবাদিক সংসদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানের সাথে পৃথক এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিক সংসদ কক্সবাজারের নব—নির্বাচিত সভাপতি এম.এ আজিজ রাসেল এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি ছৈয়দুল্লাহ আজাদ, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির প্রমুখ নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক ও কউক চেয়ারম্যান বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক, সমাজের দর্পণ। সাংবাদিকরা সমাজের সব অনাচার, অনিয়ম, অভাব, অভিযোগ, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত করে এগিয়ে নিতে সাহায্য করেন। আমরা সেই সাংবাদিকতাই দেখতে চাই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION