বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পশ্চিম বড় ভেওলা ইউপিতে চেয়ারম্যান প্রার্থী সুমনের ব্যতিক্রমী প্রচারণা

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার ১০ ইউপি নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে নির্বাচনী এলাকার প্রতিটি জনপদ। ইতোমধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দি চেয়ারম্যান মেম্বার প্রার্থীরা কোমর বেঁেধ মাঠে নেমেছে নির্বাচনী প্রচারণার কাজে। নির্বাচন কমিশনের বিধিমতে দুপুর দুইটার পর রাত আট পর্যন্ত প্রচারণা ও নির্বাচনী সভা উঠান বৈঠক করতে পারবেন প্রার্থীরা।
অভিযোগ উঠেছে, প্রার্থীদের অনেকে কমিশনের বিধি উপেক্ষা করে রাত আটটার পরও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। অবশ্য এইধরণের অভিযোগ পেলে নির্বাচন কমিশনের ভ্রাম্যমান আদালত তা নিরসনে ব্যবস্থা নেবেন এমন কথা জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।
জানা গেছে, অনুষ্ঠিতব্য ১০ ইউপি নির্বাচনে বেশিরভাগ প্রার্থী পথসভা, উঠান বৈঠক ও গনসংযোগের মাধ্যমে প্রচারনা চালালেও উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমনের নির্বাচনী প্রচারণা স্থানীয় ভোটারদের মাঝে সাড়া ফেলেছে। সকল প্রার্থী গ্রামে বা স্টেশনে গিয়ে জনগনের সঙ্গে কুশল বিনিময় করলেও চেয়ারম্যান প্রার্থী ওয়াহদ সুমন ব্যতিক্রম। তিনি সবার মতো একই স্টাইলে প্রচারনায় নেই।
তিনি প্রতিদিন প্রচারণার শুরুতে ইউনিয়নের প্রভৃতি এলাকার গ্রামে আবারও বিভিন্ন স্টেশনে গিয়ে তাঁর চশমা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আবার কিছুক্ষন পর তিনি ছুটে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত-খামারে। সেখানে তিনি মাঠে ধান কাটায় নিয়োজিত শ্রমিক, কিংবা মৎস্যঘেরে নিয়োজিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। তাদের হাতে তুলে দিচ্ছেন নির্বাচনী প্রতীক চশমা মার্কার লিপলেট।
আর ফসলের ক্ষেতে একজন চেয়ারম্যান প্রার্থীকে কাছে পেয়ে খুশি হচ্ছেন সাধারণ ভোটাররা। আবার লোকচক্ষুর অন্তরালে প্রার্থীকে কাছে পেয়ে খুলে বলছেন মনের কথা। জবাবে চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ সুমনও কথা দিচ্ছেন, নির্বাচিত হলে তিনি জনগনের কল্যাণে কাজ করবেন। পশ্চিম বড়ভেওলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে গড়ে তুলবেন।
উল্লেখ্য চকরিয়া উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউপি নির্বাচনে এবারই প্রথম ইলিশিয়া মনুমিঞাজি পরিবারের সদস্য চেয়ারম্যান প্রার্থী ওয়াহেদ ফয়েজ মোহাম্মদ সামউনুল ইসলাম সুমন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন। ভোটারদের কাছে নতুন নির্বাচনী ইশতেহার তুলে ধরেছেন।
বলছেন তিনি কাউকে হারানো কিংবা জেতানোর জন্য নয়, বরং তিনি এলাকার নির্যাতিত জনসাধারণকে সঙ্গে নিয়ে নিজে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে অনন্য উদাহরণ সৃষ্ঠি করবার জন্য নির্বাচন করছেন। পাশাপাশি দীর্ঘদিনে অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগনের দরজায় হাজির হয়েছে।

ভয়েস/এজি/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION