বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে খুন

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:

চকরিয়ায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পারিবারিক বিরোধের জের ধরে আনোয়ারা বেগম (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের নতুন পাহাড় আশ্রয়ণ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের দিনমজুর মো. আবদুল্লাহর স্ত্রী ও চার সন্তানের জননী।
নিহতের স্বামী আবদুল্লাহ বলেন, গত এক সপ্তাহ আগে পরিবার-পরিজন নিয়ে স্ত্রীর বোনের বাড়ি মানিকপুরে বেড়াতে আসেন তিনি।
সম্প্রতি নিহত আনোয়ারার ভাই মো. আরিফ তার ভগ্নিপতি মনির আহমদ এর বাবার কাছ থেকে ৫০ হাজার টাকা পাওনা আছে। ওই টাকা চাইতে গিয়ে আরিফের স্ত্রীর সাথে আনোয়ারার বাড়াবাড়ি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুর ২টার দিকে মনির আহমদের ছোট ভাই জমির উদ্দিন ও মিজানুর রহমান মিলে দা দিয়ে অতর্কিতভাবে বোনের বাড়িতে বেড়াতে আসা আনোয়ারা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে চকরিয়া থানার এসআই গোলাম সরোয়ার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION