বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

জোয়ারিয়ানালার ৬নং ওয়ার্ডে মেম্বারপদে পুনরায় ভোটগ্রহণ ১৪ ডিসেম্বর

ভয়েস প্রতিবেদক, রামু:

১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের নির্বাচনে কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী যৌথভাবে সমান ভোট পাওয়ায় আগামী ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহণ অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

জানা গেছে, ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এই ওয়ার্ডে মফিজুর রহমান (বৈদ্যুতিক পাখা) এবং সুলতান আহমদ (টিউবওয়েল) দুই জনই ৩৮০ ভোট করে পান।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মাহফুজুল ইসলাম জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ৪১ এর উপবিধি (৬) অনুযায়ী সমভোট পেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পুনঃনির্বাচনের কথা বলা আছে। সে অনুযায়ী ওয়ার্ডে আগামী ২৪ নভেম্বর পুনঃভোট গ্রহণ সম্পন্ন করার নির্দেশনা জারি করেছেন নির্বাচন কমিশন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION