শনিবার, ২৭ Jun ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সাংবাদিক সংসদ কক্সবাজার’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

সাংবাদিক সংসদ কক্সবাজার এর নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত প্রথম সভায় অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন করাসহ অন্যান্য সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সাংবাদিক সংসদের সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিক সংসদ কক্সবাজার হচ্ছে মাঠ পর্যায়ের তরুণ সাংবাদিকদের প্রাণের সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাদারিত্বের উন্নয়ন, সমাজ সংস্কার ও গ্রামোন্নয়ন, সমাজের পিছিয়ে পড়া, নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষেই কাজ করে আসছে।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক সংসদের সিনিয়র সহসভাপতি মোঃ রেজাউল করিম, সহসভাপতি এস এম ছৈয়দ উল্লাহ আজাদ, মোঃ সেলিম উদ্দিন, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহসাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, সহঅর্থ সম্পাদক এম এ সাত্তার, দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ, সহমহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নেহা, নির্বাহী সদস্য, আবুল কাশেম, জাহাঙ্গীর আলম। সদস্য যথাক্রমে, মোঃ সাইদুজ্জামান সাঈদ, আব্দুল্লাহ বিন সায়েম, আশরাফ বিন ইউসুফ প্রমুখ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION