সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিনেত্রী সায়নী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গ তৃণমূল যুব নেত্রী ও টালিউড অভিনেত্রী সায়নী ঘোষকে ভারতের ত্রিপুরায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকেলে তাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করে আগরতলা পুলিশ। খবর: আনন্দবাজার

ত্রিপুরায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের ঠিক ২৪ ঘণ্টা আগে আগরতলা পূর্ব মহিলা থানা ঘিরে বিজেপির তাণ্ডবের অভিযোগ তুলেছে তৃণমূল। এর পরেই গ্রেপ্তার করা হয় সায়নী ঘোষকে।

সায়নীর গ্রেপ্তার নিয়ে ত্রিপুরা রাজ্য তৃণমূলের কুণাল ঘোষ টুইট করেছেন, ‘অন্যায়ভাবে গ্রেপ্তার করল সায়নী ঘোষকে। ধিক্কার ত্রিপুরা সরকার। থানায় হামলাকারীরা গ্রেপ্তার হল না। গ্রেপ্তার হল সায়নী।’ রবিবার সকাল থেকেই আগরতলা পূর্ব থানায় ছিলেন সায়নী। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

উল্লেখ্য, ‘হিট অ্যান্ড রান’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সায়নী ঘোষকে নিয়ে তৃণমূল নেতারা আগরতলা মহিলা থানায় ঢোকার পর থেকেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, তাদের থানায় ডেকে এনে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা সুবল ভৌমিকের দাবি, ‘পুলিশকে কাজে লাগিয়ে এভাবে তৃণমূলের পথরোধ করার চেষ্টা করছে বিজেপি। নেতা কর্মীদের ওপর ইট বৃষ্টি চলছে, পুলিশ নীরব দর্শক।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION