মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ রামু কলঘর বাজারে স্লিপার বাসে আগুন, জানালা ভেঙে বের হলেন যাত্রীরা মাঠে ফিরেই রোনালদোর গোল, ১০০০ থেকে কত দূরে? স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা চট্টগ্রামে পরীক্ষা দিতে যাওয়ারপথে ক্রেনের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, চসিক কর্মকর্তা বরখাস্ত

চট্টগ্রাম ব্যুরো:

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের কর কর্মকর্তা জানে আলমকে বরখাস্ত করা হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সাক্ষর করা অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে ভুয়া নিয়োগপত্র দিয়ে বেকার যুবকদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ ছিল।

২০১৯ সালের ৭ মার্চ অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিলো জানে আলমের বিরুদ্ধে। মামলাটি তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী বিধিমালা ২০১৯ অনুযায়ী তাকে চাকরি হতে বরখাস্ত করা হয়। ঈদের ছুটির আগেই বরখাস্ত আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা।

সূত্র জানায়, জানে আলম চাকরি প্রার্থী তরুণদের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা করেন। ওই নিয়োগপত্র নিয়ে তারা চসিকে চাকরিতে যোগদান করতে গেলে তা ভুয়া প্রমাণিত হয়। তখন প্রতারণার শিকার তরুণরা বিষয়টি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে লিখিতভাবে জানান। এরপর তদন্তের নির্দেশ দেন মেয়র।

মো. সামসুদ্দোহা বলেন, মেয়র অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চসিক পরিচালনা করছেন। সেই নীতির আলোকেই অভিযোগ প্রমাণিত হওয়ায় কর কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION