সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

এবার এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে লাইভ কনসার্টে আসছেন ডন

ভয়ে প্রতিবেদক:

শারীরিক বিকাশে যেমন খেলাধুলার বিকল্প নেই; তেমনি মনের উন্নতি কিংবা মানসিক প্রশান্তি লাভে গান অন্যতম নিয়ামক। করোনা থেকে বাঁচতে শরীরের পাশাপাশি মনকেও প্রফুল্ল রাখতে হবে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়; বিশ্ব স্বাস্থ্য সংস্থার নামিদামি সব জনস্বাস্থ্য বিশেষজ্ঞের বাণী। খেলাধুলা এবং সংস্কৃতিচর্চা একে অন্যের পরিপূরক। আর এই দুটোকে এক সুতোয় বেঁধেছেন ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা (গেমস অ্যান্ড স্পোর্টস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। পৃষ্ঠপোষক হিসেবে দেশের খেলাধুলাকে যেমন এগিয়ে নিচ্ছেন; তেমনি গান গেয়ে খেলোয়াড়-কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ দর্শক শ্রোতাদের নির্মল বিনোদন দিচ্ছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ডন। একের পর এক লাইভ কনসার্টে অংশ নিয়ে যাচ্ছেন ডন। কদিন আগে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ক্রীড়া সাংবাদিক সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির আয়োজনে স্পোর্টস কার্নিভালে লাইভ কনসার্টে অংশ নেন তিনি। সেখানে দারুণ সব গান গেয়ে শ্রোতাদের একেবারে তাক লাগিয়ে দেন। এবার আসছেন বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপের প্রোগ্রামে। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ মার্সেল কাপ বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ। সেখানে লাইভ কনসার্টে অংশ নেবেন শিল্পী ডন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রোগ্রামে নিজের লেখা ও সুরারোপিত মৌলিক গান তো গাইবেনই; সেই সঙ্গে অনেক জনপ্রিয় শিল্পীর শ্রুতিমধুর সব গানও পরিবেশন করবেন। শ্রোতাদের জন্য উন্মুক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি এটিএন নিউজ সরাসরি সম্প্রচার করবে বলে নিশ্চিত করেছেন ড. মাহফুজুর রহমানের উপদেষ্টা এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মীর মোহাম্মদ মোতাহার হাসান। শিল্পী ডনের গান শুনতে সেদিন এনএসসি টাওয়ারে উপস্থিত থাকবেন বলেও নিশ্চিত করেছেন মোতাহার হাসান। গান গাইতে ভীষণ পছন্দ শিল্পী ডনের। আধুনিক এবং ফোক ধাঁচের গানগুলোই বেশি পছন্দ তার। লাইভ কনসার্টে এই ধরনের গানই বেশি গেয়ে থাকেন। তবে শ্রোতার অনুরোধ রাখতে অনেক সময় ট্র্যাকের বাইরেও গাইতে হয়। আগামী ২৪ নভেম্বর লাইভ কনসার্টে গাওয়া প্রসঙ্গে শিল্পী জানান, ‘গান গাইতে এবং শুনতে কার না ভালো লাগে। আপনাদের ভালোবাসা এবং উৎসাহে একের পর এক লাইভ কনসার্টে অংশ নিচ্ছি। সামনে আবারো লাইভ কনসার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশাকরি অন্য অনুষ্ঠানগুলোতে যেভাবে আপনাদের মন জয় করেছি; গান গেয়ে এবারো আপনাদের আনন্দ দিতে পারব। ইনশাল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION