বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:
উখিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত জাহাঙ্গীর উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।  এসময় তার কাছ থেকে ৭০ হাজার একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।
রোববার (২১ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল।
র‌্যাব-৭ জানায়, রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রীজ এলাকায় র‌্যাব-৭ এর একটি অভিযানিক দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলিবর্ষণ করলে কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।
র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল আরও জানান, গেল ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাই থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার শালিকা থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল। পরে আজকে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION