সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

‘কঙ্গনাকে মানসিক হাসপাতালে রাখার দাবি’

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে কারাগারে অথবা মানসিক হাসপাতালে রাখা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের শিরোমণি অকালি দলের (এসএডি) নেতা এবং দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনজিন্দর সিং শিরসা।

তিনি বলেন, কঙ্গনার বক্তব্য খুব সস্তা মানসিকতাকে তুলে ধরেছে। খালিস্তানি সন্ত্রাসীদের কারণে ৩টি খামার আইন বাতিল করা হয়েছে বলাটা কৃষকদের প্রতি অসম্মান। তিনি একটি ঘৃণার কারখানা।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, আমরা ইনস্টাগ্রামে তার ঘৃণ্য আচরণের জন্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার দাবি জানাচ্ছি। তার নিরাপত্তা এবং পদ্মশ্রী অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাকে হয় মানসিক হাসপাতালে অথবা কারাগারে রাখা উচিত।

শিরসা টুইটারে দিল্লি পুলিশের উদ্দেশ্যে অভিযোগটি পোস্ট করেছেন এবং অভিযোগ করেছেন, ইনস্টাগ্রামে তার অসম্মানজনক, অবমাননাকর এবং অপমানজনক পোস্টের জন্য এটি দায়ের করা হয়েছে।

এর আগে, কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছিলেন।

ওই পোস্টের জেরে দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি শনিবার পুলিশের কাছে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে দায়ের করেছে। মন্দির মার্গ থানার সাইবার সেলে অভিযোগটি দায়ের করা হয়েছে।

অভিযোগে কমিটি বলেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে কঙ্গনা ‘ইচ্ছাকৃত’ কৃষকদের প্রতিবাদকে ‘খালিস্তানি আন্দোলন’ হিসেবে উল্লেখ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION