বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

লবণ চাষীদেরও ভর্তুকী দেওয়া হবে

এম.এ আজিজ রাসেল:
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা বলেন, “একটি চক্র সিন্ডিকেট করে লবণের কৃত্রিম সংকট সৃষ্টি করে। হুট করে বাড়িয়ে দেয় দাম। এই সিন্ডিকেট ভাঙ্গা হবে। চামড়ার মতো লবণের দামও নির্ধারণ করে দেওয়া হবে। মাঠ পর্যায়ে গিয়ে প্রকৃত তথ্য সংগ্রহ করা হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। সকলের মতামত নিয়ে জাতীয় লবণ নীতিমালা করা হবে। কৃষির ন্যায় লবণ চাষীদেরও ভুর্তুকী দেওয়া হবে।”

সোমবার (২২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লবণ চাষী ও মিল মালিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী চান দেশের মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকুক। কারণ দেশের মানুষ না বাঁচলে অর্থনৈতিক মুক্তি মিলবে না। তাই বেশি ঘাটতি দেখা দিলেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। মে-জুন মাসে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে সবাইকে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”

সভায় বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ মোশতাক হাসান, আশেক উল্লাহ রফিক এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী, টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি’র সভাপতি আবু মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ লবণ মিল মালিক এসোসিয়েশনের সভাপতি নুরুল কবির, লবণ চাষী কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল চৌধুরী ও মহেশখালীর প্রান্তিক লবণ চাষী সাজেদুল করিম।

সভায় বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোঃ মোশতাক হাসান বলেন, “লবণ আমদানি না করার ফলে অনেক লবণ মিল বন্ধ হয়ে গেছে। লবণের চাহিদা আগামীতে দ্বিগুণ হতে পারে। যেকোন সিদ্ধান্ত নেওয়া হয় দেশের স্বার্থে। সেই চাহিদা পূরণ করতে পারলে আমদানির পথ বন্ধ করা হবে। প্রয়োজনে কৃষির ন্যায় লবণ শিল্পতেও ভুর্তুকী দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “বিসিক এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। লবণ শিল্পের উন্নয়নে ২৭ হাজার চাষীদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। লবণের ঘাটতি হলে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দাম নিয়ন্ত্রণ না হলে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। সেজন্য গঠন করা হয়েছে বিসিক সেল। লবণ প্রক্রিয়াকরণ শিল্পাঞ্চল, লবণ গভেষণা ইনস্টিটিউট ও বাফার গুদাম স্থাপন করা হয়েছে।

সভায় সমাপনী বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। লবণ শিল্পের সার্বিক অবস্থা নিয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন বিসিক’র (উন্নয়ন ও সম্প্রসারণ) উপ-মহাব্যবস্থাপক মোঃ সরওয়ার হাসান। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার বিসিক’র উপ-মহাব্যবস্থাপক মোঃ জাফর ইকবাল ভুঁইয়া।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION