সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রিয়াঙ্কা-নিকের সংসার ভাঙনের পথে!

বিনোদন ডেস্ক:

বলিউডে আরেকটি বিয়ে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবার নাকি ঘর ভাঙছে প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের! বিয়ের পর থেকে স্বামীর নামের পদবী ‘জোনাস’ নিজের নামের পাশে ব্যবহার করে আসছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

কিন্তু হুট করেই ইনস্ট্রাগ্রাম থেকে সেই পদবী সরিয়ে দিয়ে শুধু প্রিয়াঙ্কা চোপড়া ব্যবহার করছেন তিনি। আর এতেই তাদের সংসার ভাঙনের জল্পনা তুঙ্গে! প্রিয়াঙ্কা নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরিয়ে দিতেই চিন্তায় ভক্তরা। তবে কি তিন বছরের মধ্যেই ঘর ভাঙছে ‘সুখী দম্পতি’ নিক-প্রিয়াঙ্কার? এখন এমন প্রশ্নের উত্তর খুঁজছেন সবাই।

চারদিকে সোরগোল পড়ে গেলেও বিষয়টি নিয়ে প্রিয়াঙ্কা-নিক দু’জনই এখনো মুখ বন্ধ রেখেছেন। তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একদম বাজে কথা, এইসব গুজব ছড়াবেন না’।

কিন্তু নামের পাশ থেকে প্রিয়াঙ্কা কেন স্বামীর পদবী সরিয়ে দিলেন, তা নিয়ে কিছুই বলেননি তিনি।

এদিকে, সম্প্রতি দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর সঙ্গে অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনির ডিভোর্স হয়েছে। তাদের বিচ্ছেদের ঘোষণা আসার আগেই সামাজিক মাধ্যম থেকে স্বামীর পদবী মুছে ফেলেন এই অভিনেত্রী। এরপরই তাদের সংসার ভাঙার গুঞ্জন ওঠে! পরে বিষয়টি সত্যি বলে জানা যায়।তবে প্রিয়াঙ্কাও একই পথে হাঁটছেন কিনা তা এখনো ধোঁয়াশাই রয়ে গেছে।

এদিকে এখনো নিক-প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করছেন। পাশাপাশি পরস্পরের ছবিতে লাইক এবং ভালোবাসামাখা কমেন্টের ট্রেন্ডও বজায় রেখেছেন।

২০১৮ সালের ২ ও ৩ ডিসেম্বর হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা। রাজস্থানের উমেদ ভবনে বসেছিল এই তারকা জুটির রাজকীয় বিয়ের আসর। কয়েকদিন পরই তারা উদযাপন করবেন নিজেদের তৃতীয় বিবাহবার্ষিকী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION