বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফের লেদার আলীখাল সোলার প্রজেক্ট এলাকা থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি। বিজিবির দাবি, উদ্ধার করা এই মাদকের বাজার মূল্য ৫ কোটি টাকা। বুধবার ২৪ নভেম্বর দুপুরে বিজিবির পক্ষ থেকে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিএসসি স্বাক্ষরিত মেইল বার্তায় জানানো হয়, গোপন সূত্রে খবর পায় লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১১ হতে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণ মাঠ এলাকা দিয়ে একটি মাদকের বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। মঙ্গলবার রাতে বিশেষ টহলদল আলীখাল সোলার প্রজেক্ট সংলগ্ন লবণের মাঠের ভেতর অবস্থান নেয়। এ সময় ভোরের দিকে লবণ মাঠ এলাকা দিয়ে দুই-তিনজনকে একটি সাদা চটের ব্যাগ নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগটি ফেলে প্বার্শবর্তী রঙ্গিখালী গ্রামের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগ তল্লাশী করে এক কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার বাজার মূল্য পাঁচ কোটি টাকা।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION