সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

স্বাভাবিক জীবন চাই রিয়া

বিনোদন ডেস্ক:

প্রেমিক সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার প্রায় দেড় বছরের ঝড়-ঝাপটা, তর্ক-বিতর্ককে সঙ্গী করেই কামব্যাক হলো রিয়া চক্রবর্তীর।সম্প্রতি তারকাখচিত এক বিয়ে বাড়ির অংশ হলেন বাঙালি অভিনেত্রী। সেখানে দেখা হলো বলিউডের অনেকের সঙ্গে।

ডিজাইনার পোশাকে সেজেছিলেন রিয়া। সেই সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার উপলব্ধি, ‘স্বাভাবিকতার এই অনুভূতি চমৎকার। কখনো বুঝিনি স্বাভাবিকতা এতটা স্পেশাল অনুভব করাতে পারে।’

রিয়া ‘স্বাভাবিক জীবন’ বলতে লকডাউনের নিউ নরমাল নাকি ব্যক্তিগত জীবনের ঝড়কে বুঝিয়েছেন তা খোলসা করেননি। তবে মন্তব্যের ঘরে ইন্ডাস্ট্রির বন্ধুদেরই লিখতে দেখা যায়, ‘মিষ্টি মেয়ে, সময় সবকিছু ঠিক করে দেয়।’

গত সপ্তাহেই বিয়ে সারলেন আনুশকা রঞ্জন ও আদিত্য শীল। আলিয়া ভাটের প্রিয় বন্ধু আনুশকা। রিয়ারও বন্ধু। সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ে প্রায় প্রতিদিনই নতুন নতুন পোশাকে দেখা গেল তাকে।

গত বছর সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই রিয়া ছিলেন লাইমলাইটে। পানি গড়িয়েছিল অনেক দূর। রিয়া ও ভাই শৌভিক– দুজনই মাদক মামলায় হাজতবাস করেছেন। এর মধ্যে শৌভিকের হাজতবাসের সময় ছিল রিয়ার থেকে বেশি। কিন্তু সে সব এখন অতীত। মাস কয়েক আগেই মুক্তি পেয়েছে রুমি জাফরির ছবি ‘চেহরে’। এই ছবিতে স্বল্প পরিসরে অভিনয় করেছেন রিয়া। বক্স অফিসে যদিও সেই ছবি হিট হয়নি।

শোনা যায়, বিগ বসের ১৫তম সিজনে অংশ নেওয়ার জন্য রিয়ার কাছে গিয়েছিল মোটা টাকার প্রস্তাব। কিন্তু তিনি নাকি রাজি হননি। বিতর্কিত জীবনকে বিগ বসের বাড়িতে আরও বিতর্কিত না বানানোর জন্যই নাকি রিয়া পিছিয়ে গিয়েছিলেন ওই টাকার প্রলোভন সত্ত্বেও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION