বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

জেলার স্থগিত ৪ ইউপিতে ভোট ৩০ নভেম্বর

ভয়েস প্রতিবেদক:

নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত হওয়া কক্সবাজারের চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রের পুনঃভোটগ্রহণ আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় দফায় এসব কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল।

এর ফলে চার ইউনিয়নের তিনটি পদের বিপরীতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদৎ হোসেন বাংলানিউজকে বলেন, গত ২০ সেপ্টেম্বর প্রথম দফায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দুটি কেন্দ্র এবং কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পিলককাটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

এছাড়া দ্বিতীয় দফায় ১১ নভেম্বর উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

এ চার ইউনিয়নের পাঁচ কেন্দ্রে পুনঃভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION