সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ের আগেই মা হলেন স্বরা

বিনোদন ডেস্ক:

কবে হবে বিয়ে তার ঠিক নেই৷ মা হওয়ার ব্যাপার তো আরও দূরে৷ তাই অপেক্ষায় থাকতে রাজি নন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের আগেই মা হওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন তিনি।

সুস্মিতা সেন, সানি লিওন, রবিনা ট্যান্ডন, একতা কাপুর, নীলম কোঠারিদের দেখানো পথে হেঁটে তাদের মতোই সন্তান দত্তক নিতে চলেছেন স্বরা।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার বাবা মা।

ভারতের এক সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (সিএআরএ)-র সঙ্গে দত্তক নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। সংস্থা তাকে আপাতত অপেক্ষমাণ তালিকায় রেখেছে।

হবু মা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আজীবন সুন্দর একটি পরিবার এবং সুস্থ সন্তান চেয়েছি। কাউকে দত্তক নেওয়া একসঙ্গে এই দুই চাওয়া পূরণ করে। আমি ভাগ্যবান, আমার দেশ ভারত অবিবাহিত নারীকেও দত্তক নেওয়ার অনুমতি দেয়।’

এদিকে কিছুদিন আগেই পিসি হয়েছেন স্বরা৷ তার ভাইয়ের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে এক মেয়ে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION