সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রতারকের সঙ্গে জ্যাকলিনের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিনে ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে।সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। গত মাসে এ বিষয়ে জ্যাকলিনকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর জুন-জুলাইয়ে ছবিটি তোলা হয়েছে। সেই সময় অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। এই প্রতারকের সঙ্গে চেন্নাইয়ে চারবারের মতো দেখা করেছেন ‘মার্ডার-টু’ অভিনেত্রী। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া তথ্য মতে, এই অভিনেত্রীর জন্য প্রাইভেট জেটের আয়োজন করেছিলেন সুকেশ।

যদিও ইডি’র জেরার বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’

২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ভূত পুলিশ’ সিনেমাটি। এছাড়া ‘অ্যাটাক’, ‘রামসেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION