শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

যৌন হেনস্তার অভিযোগ

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। ভারতের দক্ষিণী সিনেমার পাশাপাশি এখন বলিউডেও নিয়মিত অভিনয় করছেন। এছাড়া প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের খবরেও আলোচনায় এই অভিনেত্রী।

গত ১০ অক্টোবর জন্মদিনে অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন রাকুল। এরপর থেকেই তাদের নিয়ে নানা গুঞ্জন চাউর হতে থাকে। সম্প্রতি তাদের বিয়ের গুঞ্জনও ওঠে। যদিও এই অভিনেত্রী জানান, এখন ক্যারিয়ারের দিকেই মনোযোগ দিতে চাইছেন তিনি। সময় হলেই বিয়ের পিঁড়িতে বসবেন।

এদিকে রাকুলের আগে অভিনেত্রী ভূমি পেডনেকারের সঙ্গে জ্যাকি ভাগনানির প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও পরবর্তী সময়ে সেটি গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ থাকে। জ্যাকি এটি নিয়ে কোনো কথা না বললেও ভূমি গুঞ্জনটি উড়িয়ে দেন।

তবে এখানেই শেষ নয়, রাকুলের প্রেমিকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগও রয়েছে। গত জুনে জ্যাকিসহ বলিউডের প্রভাবশালী আট ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন এক মডেল। অভিযোগকারী এই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তিনি বলিউডের একজন গীতিকার এবং সাবেক মডেল। এই নারীর দাবি, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধিকবার যৌন হেনস্তার শিকার হয়েছেন তিনি। কেউ বাড়িতে ডেকে, আবার কেউ অফিসে অশালীন ব্যবহার করেছেন। কারও বিরুদ্ধে কাজের বিনিময়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন তিনি। জ্যাকি ভাগনানি বান্দ্রায় এই নারীকে যৌন হেনস্তা করেছেন বলে অভিযোগ।

জ্যাকি ভাগনানির বাবা বলিউডের স্বনামধন্য প্রযোজক বসু ভাগনানি। বাবার প্রযোজনায় ২০০৯ সালে ‘কাল কিসনে দেখা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকি। এরপর ‘ফালতু’, ‘আজব গজব লাভ’, ‘রংরেজ’, ‘ইয়ঙ্গিস্তান’ সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু তার কোনো সিনেমাই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

অভিনয় ক্যারিয়ারে ব্যর্থতার পর প্রযোজক হিসেবে নাম লেখান জ্যাকি। সফলতাও পেয়েছেন। ‘সর্বজিৎ’, ‘জওয়ানি জানেমান’, ‘কুলি নম্বর ওয়ান’, ‘বেল বটম’র মতো সিনেমা প্রযোজনা করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION