শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

ক্যাটরিনার বিয়ের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক :

অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জনে মুখরিত বলিপাড়া। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান খান ও ক্যাটরিনার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিকি কৌশলের আগে সালমানের সঙ্গে ক্যাটরিনার প্রেমের গুঞ্জন শোনা গেছে। যদিও বিষয়টি তারা কেউ-ই স্বীকার করেনি। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, সালমানের গলায় মালা পরিয়ে দিচ্ছেন ক্যাটরিনা। তার পরনে লাল শাড়ি। অন্যদিকে, সালমান পরে আছেন নীল রঙের পাঞ্জাবি।

তবে সত্যিই কি বিয়ে করেছেন সালমান-ক্যাটরিনা? কৌতূহলী পাঠকদের জন্য উত্তর, না। রিয়েল লাইফে নয়, রিল লাইফের জন্য মালা বদল করেছিলেন এই দুই তারকা। তাদের ‘ভারত’ সিনেমার শুটিংয়ের দৃশ্য এটি। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ২০১৯ সালে এই ভিডিও প্রথম পোস্ট করেছিলেন অ্যাশলে রেবেলো। ‘ভারত’ সিনেমার পোশাক ডিজাইনার ছিলেন তিনি।

এদিকে শোনা যাচ্ছে, এই সপ্তাহে মুম্বাইয়ে কোর্ট ম্যারেজ করবেন ভিকি-ক্যাটরিনা। আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে নাকি বিয়ের আয়োজন শুরু হয়েছে। বিয়েতে ‘র সিল্ক’ পরবেন বলে ঠিক করেছেন ক্যাটরিনা। এই অভিনেত্রীর বিয়ের পোশাকটি ডিজাইন করছেন প্রসিদ্ধ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION