বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পৌরসভার ১২নং ওয়ার্ডে উপ-নির্বাচনে এম.এ মনজুর কাউন্সিলর নির্বাচিত

এম.এ আজিজ রাসেল:
কোন অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে কক্সবাজার পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনে এই ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম. এ মনজুর।

তিনি ১৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মোস্তাক আহমেদ শামীম পেয়েছেন ১২৩৭ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ২৫৫ ভোট।

রোববার ১২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, র ্যাব ও বিজিবির সদস্যরা ব্যাপক কড়াকড়ি আরোপ করেন। তবে বিকাল ৩টার দিকে দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা ভন্ডুল করে দেন। এছাড়া আর কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাবেক কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র মৃত্যুতে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবুর বড় ভাই মোস্তাক আহামদ শামীম, এম এ মঞ্জুর, শহীদুল ইসলাম, সোহেল আরমান ও আনচারুল করিম।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন এম এ মঞ্জুর।

কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন উপ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION