সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বাংলাদেশকে চিনেন না সৌমী

বিনোদন ডেস্ক:

তরুণ মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমী। তানজীব সরোয়ারের ‘ডুবে ডুবে’ গানের মিউজিক ভিডিও এবং সাম্প্রতিক ‘গার্লস স্কোয়াড’ ওয়েব সিরিজ দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

ব্যস্ততা…

অভিনয় আর মডেলিং নিয়েই ব্যস্ততা। তবে আজ বাড়িতেই আছি। অবসর সময় কাটছে বলতে পারেন। এখন খ- নাটকের কাজ করছি বেশি। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করছি।

মিউজিক ভিডিও…

খুব শিগগিরই দুটি ভালো মিউজিক ভিডিও নিয়ে হাজির হব। একটি ইমরান মাহমুদুলের গান। স্যাড রোমান্টিক ধাঁচের এই গানের ভিডিওতে আমার কো-আর্টিস্ট হিসেবেও তাকে দেখা যাবে। আরেকটি ভিডিও ফাতিমা তুজ যাহরা ঐশীর গাওয়া হিপহপ স্টাইলের গানের। নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। যেভাবে যত্ন নিয়ে কাজ দুটি করা হয়েছে, তাতে আশা করতেই পারি দর্শকের ভালো লাগবে।

গার্লস স্কোয়াডের সিজন ২ …

‘গার্লস স্কোয়াড’ ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গ বিডির একটি অরিজিনালস। শ্যুটিংয়ের সময়ই খুব মজা লাগত। কিন্তু আমরা কেউই প্রত্যাশা করিনি, কাজটি এতটা আলোচিত হবে। এই ওয়েব সিরিজের কিছু অংশ তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই কাজটির জন্য যে পরিমাণ দর্শকসাড়া পেয়েছি তাতে মনে হয়েছে এখন দর্শক নাটকই বেশি দেখে। এই কাজটি মানুষের কাছে সহজে পৌঁছানোর পেছনে কয়েকটি কারণ আছে বলে মনে হয়। প্রথমত, আমাদের দেশে ছেলেদের গল্প নিয়ে যেমন ব্যাচেলর পার্টির মতো অনেক নাটক হয়, তেমনভাবে কিন্তু শুধু মেয়েদের গল্প নিয়ে কাজ হয় না। এই ওয়েব সিরিজে আমরা ছয় বান্ধবী একটি মেসে থাকি। কিন্তু ছয়জনের চারিত্রিক বৈশিষ্ট্য ছয় রকমের। প্রত্যেকের জীবনে আলাদা গল্প আছে। দর্শক হয়ত এই চরিত্রগুলোর সঙ্গে সহজে কানেক্ট করতে পেরেছে। এটি একেবারেই এ সময়ের আধুনিক মেয়েদের গল্প। আমরা কমেডির মাধ্যমে বর্তমান সময়ের অনেক বাস্তবতা তুলে ধরেছি। নাটকটির জনপ্রিয়তার কথা ভেবে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা আবারও নিয়ে আসছেন গার্লস স্কোয়াড। ডিসেম্বরেই এর সিজন টুর কাজ শুরু করব। তবে এবার কাস্টিংয়ে কিছু পরিবর্তন আসবে বলে শুনেছি। আমি, মাহি আর চমক থাকছি, এটুকু জানি। বাকি কে থাকছে না আর কে কে যুক্ত হচ্ছে সেটি পরে জানানো হবে। এবারের সিজনও আগের মতো জনপ্রিয়তা ধরে রাখুক, সেই চিন্তা থেকে কাজটি করতে চাই।

সাইবার বুলিং…

আমি কলকাতার মেয়ে। কিন্তু ছোটবেলা থেকেই বাংলাদেশে বেড়ে ওঠা। সব ধর্মের মানুষের সঙ্গেই আমার বন্ধুত্ব রয়েছে। কোনোদিন আমি হিন্দু, আর কে অন্য ধর্মের তা ভেবে দেখিনি। তাদের কাছ থেকেও তেমন কোনো আচরণ খেয়াল করিনি। কিন্তু গত দুর্গাপূজায় আমার একটি ছবির নিচে যে ধরনের বাজে মন্তব্য দেখতে পাই, তাতে খুব হতাশ হই। এই বাংলাদেশ আমি চিনি না। যেখানে দিন দিন বিশ্ব উন্নত হচ্ছে সেখানে আমাদের দেশের তরুণদের মানসিকতা এত নিচু হয়ে যাচ্ছেএটা ভাবতেই খারাপ লাগে। আমি প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION