বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বিমানের ধাক্কায় গরু নিহত: বিমানবন্দরে সীমানা প্রাচীর নির্মাণ শুরু

বিশেষ প্রতিবেদক:

বিমানের ধাক্কায় গরু মারা যাওয়ার ঘটনার পর অরক্ষিত কক্সবাজার বিমানবন্দরের সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নতুন প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর সংস্কার কাজের প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ইউনুস ভূঁইয়া বলেন, বিমানবন্দরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সীমানা আর অরক্ষিত থাকবে না।

বিমানবন্দরের সহকারী পরিচালক রাকেশ ঘোষ বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মেম্বার সিকিউরিটি গ্রুপ ক্যাপ্টেন আবু সালেহ মাহমুদ মান্নাফি। পরে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। সেভাবে কাজ শুরু হয়েছে।

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হানিফ বলেন, রানওয়েতে যারা এপিবিএন-আনসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাদের আরও বেশি সচেতন হতে হবে। তাদের অবহেলায় যেন কোনও দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তুজা হোসেন সীমানা প্রাচীর নির্মাণের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিমানবন্দরের পূর্বদিক থেকে নতুন প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে। বিমানবন্দর সীমানা আর অরক্ষিত থাকবে না।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা ৫৭ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের ১৭নং ডেল্টা পোস্টে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের সময় বিমানের ডান পাশের পাখায় ধাক্কা লেগে ২টি গরুর মৃত্যু হয়। এ নিয়ে সারাদেশে তুমুল আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION