বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পাইন্যাশিয়া নির্বাচন পরবর্তী দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত-১৪

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

কক্সবাজারের উখিয়ায় সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা করা দুই পরাজিত প্রার্থীর মধ্যে ফেসবুকে উসকানিমূলক পোষ্টকে কেন্দ্র করে ঘেরাবেড়ায় অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় ৬ পুলিশ সদস্য ও দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে উখিয়া উপজেলার দক্ষিণ পাইন্যাশিয়া জামে মসজিদে জুমার নামাজের খুতবা চলাকালীন সংঘর্ষের এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত হয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনির হোসেনের ছোট ভাই ওয়াহিদুর রহমান সোহাগ, নুর আলম, মো: আব্দুল্লাহ, ফাতেমা আক্তার, সালাউদ্দিনসহ কয়েকজন।

অপরদিকে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল আমিন চৌধুরীর পক্ষে আরাফাত চৌধুরী, মোস্তাক আহমেদ, সোহেল চৌধুরী, মাহবুব আহমেদ শাকিল নামের লোকজন আহত হয়েছে বলে জানা গেছে।

সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর ছেলে শাহ আমিন জানিয়েছেন, নির্বাচন পরবর্তী আমরা চুপচাপ ছিলাম। কিন্তু মনির মেম্বারের নিকটাত্মীয় আব্দুল্লাহ ফেসবুকে প্রতিনিয়ত উসকানিমূলক পোস্ট দিচ্ছে। এর কারণ জানতে চাইলে আজকের এই ঘটনার সৃষ্টি হয়েছে।

চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলামের ছোট ভাই ওয়াহিদুর রহমান সোহাগ জানিয়েছেন, নির্বাচনের আগে, পরে আমাদের লোকজনকে বিভিন্ন সময় হুমকি, ধমকি দিয়ে আসছিল। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিক্ষুব্ধ জনতার রোষেপড়ে ৬ পুলিশ সদস্য আহত হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। সংর্ঘষের ঘটনায় জড়িত থাকার অপরাধে দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হামলায় আহতদের পুলিশের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, ১১ নভেম্বর অনুষ্ঠিত জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রার্থীতা করেছেন বিএনপি ঘরানার গত দুই বারের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। অপরদিকে একই ওয়ার্ডের বাসিন্দা সাবেক মেম্বার মনির হোসেন এবার মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থীতা করেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে নির্বাচনের আগে ও পরে ক্ষোভ বিরাজ করছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION