বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নবগঠিত ঈদগাঁহ উপজেলা পরিদর্শন করলেন সচিব হেলালুদ্দীন আহমদ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে নবগঠিত ঈদগাঁহ উপজেলার ইসলামাবাদ এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) কর্তৃক স্যানিটেশন,বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন পোকখালী-গোমাতলী ব্রীজ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।
শুক্রবার দুপুরে এসব উন্নয়ন কার‌্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন,প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান ও আর্থ সামাজিক অবস্থার উত্তরণ ঘটাতে গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করছে সরকার।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শ্রাবস্তী রায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান, ডিপিএইচই-এর সহকারী প্রকৌশলী মো: আল আমিন,সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি)নু এমং মারমা,প্রকৌশলী বদিউল আলম উপস্থিত ছিলেন।
পরে ঈদগাঁহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সচিব হেলালুদ্দীন আহমেদ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠত সভায় মাষ্টার নুরুল আজিম,দাতা সদস্য বকতিয়ার কামাল চৌধুরী, প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাশেষে স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION