শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

ঐতিহাসিক মহাকাশযাত্রা প্রাইভেট স্পেসশিপে নাসা বিজ্ঞানীদের 

ভয়েস নিউজ ডেস্ক:

ইলন মাস্কের ব্যক্তিগত রকেট কোম্পানি স্পেসএক্স বাংলাদেশ সময় শনিবার দিবাগত মধ্যরাতে নাসার দুই মহাকাশচারীকে কক্ষপথে পাঠিয়েছে।

আমেরিকা থেকে সবশেষ ৯ বছর আগে কোনো মার্কিন ক্রু মহাকাশে যান।

গত ২৭ মে এই মিশন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটি এবং বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে যায়।

বিবিসি জানিয়েছে, বব বেহনকেন এবং ডগ হারলি এই অভিযানে নতুন ক্যাপসুল সিস্টেমের যেমন ট্রায়াল দেবেন তেমনি নাসার নতুন ব্যবসায়িক পরিকল্পনাকেও বাস্তবায়ন করবেন।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি এখন নিয়মিত এভাবে মহাকাশচারীদের বেসরকারি রকেটের মাধ্যমে পাঠাতে পারে কি না, এই মিশনে সেই সক্ষমতা যাচাই করা হবে।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক মহাকাশজয় করার পথে রীতিমতো আপ্লুত। রকেট উড্ডয়নের পর তিনি বলেন, ‘আমি মনে করি মানুষ হৃদয়ে যা ধারণ করে এটা সেই মুহূর্ত। আমেরিকারই সেই শক্তি আছে।’

বেহনকেন এবং হারলি রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন। এই মিশনে দুই বিজ্ঞানী ক্রু ড্রাগন ক্যাপসুলের সব পার্ট পরীক্ষা করে দেখবেন। নাসার ইতিহাসে এই প্রথম কক্ষপথে থাকা অবস্থায় মহাকাশচারীরা স্পেসএক্স ক্রু ড্রাগন পরীক্ষা করবেন।

ড্রাগন ক্যাপসুল অটোমেডেট মহাকাশযান। অর্থাৎ এটি আপনাআপনি স্টেশনে নিজস্ব পথ খুঁজে নেবে। সেটি হলেও দুই বিজ্ঞানী বুঝতে চাইবেন তাদের হাতে মহাকাশযানটি কেমন কাজ করে।

এই ড্রাগনের কোনো কন্ট্রোল স্টিক নেই; সব ফ্লাইট টাচস্ক্রিন প্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION