বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কলাতলী আলম গেস্ট হাউস থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার আলম গেস্ট হাউস নামক একটি আবাসিক হোটেল সঞ্জয় কুমার সরকার (৩০) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গলায় ফাঁস লাগানে অবস্থায় এ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় নুপূর (১৮) নামের এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে টুরিস্ট পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলী আলম গেস্ট হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বিকালে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ কক্সবাজার ভয়েসকে জানান, শনিবার বেলা ১১ টার দিকে শহরের আবাসিক আলম গেস্ট হাউস হোটেলে এক যুবক গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার সঙ্গে থাকা সঙ্গী নুপূরকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশ হেফাজতে আনা হয়। তবে নিহত সঞ্জয় নিজের শিশুকন্যা ও স্ত্রীকে ফেলে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
মো: মহিউদ্দিন আহমেদ কক্সবাজার ভয়েসকে আরও জানান, ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমের কারণে সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমনে এসে ওই হোটেলে রুম ভাড়া নেয়। পরে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION