বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

ভয়েস প্রতিবেদক:
চকরিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন ডাকাত নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সোমবার (৬ ডিসেম্বর) ভোররাতে চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ বলেন, সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গুলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত আটক করতে সক্ষম হয়। পরবর্তী তল্লাশীতে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায় তাদের চকরিয়া হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ঘটনাস্থল তল্লাশী করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ৬ রাউন্ড গুলি, ৪ রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION