বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সিনহা হত্যা মামলা : নিজেদের র্নিদোষ দাবি করে সাফাই সাক্ষিতে রাজী নন আসামিরা

ভয়েস প্রতিবেদক:
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত ১৫ আসামি কার্যবিধি ৩৪২ ধারায় লিখিত  বক্তব্যে ঘটনার সাথে জড়িত নন দাবি করে নিজেদের র্নিদোষ দাবি করেছেন। একই সঙ্গে কোন আসামি সাফাই সাক্ষি উপস্থাপন করেননি। বরখাস্ত ওসি প্রদীপসহ  ১৫ আসামির মধ্যে ১৪ জন তাদের লিখিত বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন। অপর আসামি  এস আই নন্দ দুলাল রক্ষিতর পক্ষে আগামীকাল  মঙ্গলবার লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে।
৬৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং জেরা সম্পন্ন হওয়ার পর কার্যবিধি ৩৪২ ধারায় সোমবার সকাল সাড়ে দশটায় কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে আসামিদের বক্তব্য গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৫ টা পর্যন্ত। আদালতের কার্যক্রম চলাকালে বিচারক আসামিদের প্রত্যেককে নিজেদের অপরাধের বিষয়ে সরাসরি জানতে চেয়েছেন। লিখিত বক্তব্যের পাশাপাশি ওসি প্রদীপ সহ আসামিরা মৌখিক ভাবে বিচারকের প্রশ্নের জবাব দিয়েছেন।
আদালতের কার্যক্রম শেষে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, সকল আসামি নিজেদের র্নিদোষ দাবি করেছেন। বিশেষ করে তাঁর মোয়াক্কেল প্রদীপ ঘটনার সাথে জড়িত নন। মাদককারবারিরা তাকে ফাঁসিয়েছেন।
তবে এটাকে শেষ রক্ষার কৌশল বললেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম। তিনি জানান, ৮৩ জন সাক্ষির মধ্যে ৬৫ জন সাক্ষ্য দিয়েছেন, জেরা শেষ হয়েছে। ওখানে পুলিশ কর্মকর্তারা যেমন রয়েছেন তেমনি মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। এখানে সাক্ষিদের মাদককারবারি বলাটা অযৌক্তিক।
এর আগে গত বুধবার (১ডিসেম্বর) এই মামলার  ৮ আসামি তাদের বক্তব্য মৌখিকভাবে  আদালতে উপস্থাপন করেছেন এবং তারা সিনহা হত্যার ঘটনায় নির্দোষ দাবি করেছিলেন।  অপর ৭ আসামির বক্তব্য গ্রহণের জন্য আজ ৬ ডিসেম্বর থেকে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত।
গত ২৩ আগস্ট থেকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমালের আদালতে সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়ে ১ ডিসেম্বর শেষ হয়। যেখানে ৬৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর আসামিদের ৩৪২ ধারায় বক্তব্য নিচ্ছে আদালত।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION