বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৬ টি দা ও তিনটি ডাকাতির সরঞ্জাম সহ ৯ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান ( এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার রাত দুইটায়  উপজেলার পালংখালী ইউপির  বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ৯ এর সি/১১ ব্লকে অবস্থিত মক্তবের সামনে থেকে এসব উদ্ধার করা হয়।
ধৃতরা হলেন, একই ক্যাম্পের মো.সলিমের ছেলে
মোহাম্মদ শফিক(২২), আ.শুক্কুরের ছেলে
নুর মোস্তফা (২২), মতিউর রহমানের ছেলে
 মুহাম্মদ মিয়া(৩৮), ক্যাম্প ২৫ এর আ.শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প ১৫ এর মৃত মো.সফির ছেলে সফিউল আলম(৩৮), মৃত সোনা আলীর ছেলে আবুল কালাম(২৪), ক্যাম্প১১ এর  মৃত কাছিমের ছেলে জাফর আলম(৪৭), মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং ক্যাম্প ১৮ এর মুসলিমের ছেলে শফিউল্লাহ(৩৩)। এরা সকলেই এপিবিএনের তালিকাভুক্ত রোহিঙ্গা সন্ত্রাসী।
এবিষয়ে ৮ এপিবিএন এর অধিনায়ক শিহাব কায়সার খান বলেন,  রাত্রীকালিন নিরাপত্তার দায়িত্ব পালন করার সময় এপিবিএন সদস্যরা খবর পায় একদল রোহিঙ্গা দেশিয় অস্ত্র নুয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে ক্যাম্প ৯ এর সি / ১১ এর মক্তবের সামনের গেলে দেখতে পায় ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল অবস্থান করছে। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালানোর সময় ৯ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সশস্ত্র ডাকাত দলের প্রায় ২৫/২৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়।
তিনি আরো বলেন, ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা দায়ের করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION