বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সমুদ্রে আটকে পড়া ১৮ নৌ শ্রমিককে উদ্ধার

লোকমান হাকিম:
বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ডুবোচরে আটকে পড়া মহেশখালীর ১৮ জন নৌশ্রমিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার মধ্যরাতে নৌবাহিনীর জাহাজ ‘তিতাস’ বাঁশখালী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অদূরে সাগরে ভাসমান অবস্থায়  ‘এম ভি মদিনা কাশেম’ নামের বোট থেকে তাদের উদ্ধার করা হয়।
বুধবার (৮ ডিসেম্বর) নৌবাহিনী এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকৃতরা হলেন, আবদু মান্নান (ম্যানেজার), মোঃ সিদ্দিক মাঝি, জামাল উদ্দিন, আলাতাফ হোসেন, আবদুর রহিম, মোঃ লেডু, তালাল আহম্মেদ, রেজাউল করিম, সৈয়দ মিয়া, জমির উদ্দিন, জানু মিয়া, তারেক, আবদুল মালেক, মোঃ বাদশা, মোঃ এনাম, সেলিম, কোরবান আলী এবং ওয়াজ উদ্দিন। তারা সকলেই কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের চাক্তাই থেকে ‘এমভি মদিনা কাশেম’ নামের ইঞ্জিনচালিত বোটটি ৭ ডিসেম্বর বিকেলে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের উদ্দেশ্যে মালামাল নিয়ে রওনা দেয়। পথিমধ্যে সাগরপথে কুতুবদিয়ার কাছাকাছি পৌঁছলে সন্ধ্যা ৬টায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর তারা সাগরে ভাসতে থাকেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটে থাকা আব্দুল মান্নান নামের এক শ্রমিক জাতীয় জরুরি সহায়তার ৯৯৯ নম্বরে ফোন করে উদ্ধারে অনুরোধ জানায়।
৯৯৯ কলটেকার কনস্টেবল অনীক সেন কোস্টগার্ড সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষ ও  কুতুবদিয়ায় কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন। একই সাথে কুতুবদিয়া, মহেশখালী থানা এবং নৌবাহিনীর সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষেও জানান।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিষয়টি অবগত হয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর উদ্ধারকারী দল নৌশ্রমিকদের উদ্ধার করে। এরপর রাত দেড়টার দিকে কুতুবদিয়ায় নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করেছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION