সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সালমানকে ছ্যাকা দিলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:

হাতে আর মাত্র একটা দিন। তারপরেই ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের নামের পাশে ‘লাভ বার্ডস’ থেকে দম্পতি শব্দটি জুড়ে যাবে। রাজস্থানে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। তাঁদের বিয়ে নিয়ে চর্চার শেষ নেই অনুরাগী মহলে। যদিও বিয়েতে চরম গোপনীয়তা রক্ষা করছেন তাঁরা। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে বসছে জুটির বিয়ের আসর। তিনদিনের বিয়ের অনুষ্ঠানে আজ মেহেন্দি। আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। অতিথিরাও আসতে শুরু করে দিয়েছেন।

তবে এই অতিথিদের মধ্যে কোথাও দেখা গেল না ক্যাটরিনার চর্চিত প্রাক্তন প্রেমিক তথা মেন্টর সালমান খান কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যকে। এবার এই প্রসঙ্গে ‘ভাইজান’ এর বহু বছরের বন্ধু তথা তাঁর স্টাইলিস্ট অ্যাশলে রেবেলো জানালেন সালমান কিংবা তাঁর পরিবারের কোনও সদস্যকে আমন্ত্রণই জানানো হয়নি এই বিয়ের অনুষ্ঠানে!

প্রসঙ্গত, সালমানের পাশাপাশি বহু বছর ধরে ক্যাটরিনারও ব্যক্তিগত স্টাইলিস্ট হিসেবে দায়িত্ব সামলেছিলেন অ্যাশলে রেবেলো। সুতরাং তাঁর সঙ্গে ‘ক্যাট’-এর বন্ধুত্ব সন্দেহের ঊর্ধ্বে। সেই তিনিও জানালেন সালমান কিংবা খান পরিবারের কোনও সদস্যকেই নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি ক্যাটরিনা। তালিকায় নেই সালমানের ছোট বোন তথা ক্যাটের প্রিয় বন্ধু অর্পিতা খানও। অ্যাশলে রেবেলো নিজেও এই বিয়েতে আমন্ত্রিত নন। অ্যাশলে রেবেলোর আগে সালমানের ছোট বোন অর্পিতা খান ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, ‘আমরা বিয়ের জন্য কোনও আমন্ত্রণ পাইনি’। খান পরিবারের এক সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, ‘খান পরিবারকে কোনও আমন্ত্রণ পাঠানো হয়নি।

প্রশ্ন উঠেছে তাহলে ভিকি-ক্যাটরিনার বিয়ের দিন কোথায় থাকবেন সালমান? জানা গেছে, সৌদি আরবের রিয়াদে থাকবেন ‘ভাইজান’। সৌজন্যে, তাঁর ‘দাবাং: দ্য ট্যুর রিলোডেড’। আগামী ১০ ডিসেম্বর এই জমকালো অনুষ্ঠানে নিজের পারফর্ম করার ঘোষণা বেশ কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘটা করে জানিয়েছিলেন সালমান স্বয়ং। এই জমকালো অনুষ্ঠানে ‘টাইগার’ ছাড়াও পারফর্ম করবেন আয়ুষ শর্মা, সাই মঞ্জেরেকর, প্রভু দেবা, শিল্পা শেট্টি, কামাল খান, গুরু রনধাওয়ার মতো জনপ্রিয় বলি-ব্যক্তিত্বরা।

প্রসঙ্গত, ক্যারিয়ারের শুরু থেকেই সালমানের নায়িকা হিসেবে দেখা হয়েছে ক্যাটরিনাকে। বক্স অফিসে তাঁদের শেষ ছবি ছিল ‘ভারত’। ইতিমধ্যেই ‘টাইগার’ সিরিজের নতুন ছবির শ্যুটিংও সেরেছেন দুজনে। প্রেম সম্পর্ক না টিকলেও সালমান খানের সঙ্গে দুর্দান্ত সম্পর্ক ক্যাটরিনার, এমনকি সালমানের পুরো পরিবার স্নেহ করে তাঁকে। অন্যদিকে, বিয়ের পরই ফের টাইগার থ্রি-র শ্যুটিং শুরু করবেন ক্যাটরিনা। দুজনেই খুব পেশাদার অভিনেতা, তাই সেই নিয়ে কোনও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে না’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION