বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরের হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাবের একটি দল। আজ রাতে স্থানীয় ন্যাশনাল মেডিকেল সেন্টার ঐ ডাক্তারের চেম্বার থেকে দীর্ঘদিন ধরে রোগীর সাথে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়। আটককৃত ডাক্তারের নাম দীপংকর বিনোদ শর্মা প্রকাশ ডি বি শর্মা। সে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জগদিশ চন্দ্র শর্মার পুত্র।
র্যাব- ১৫ কক্সবাজার এর উপ অধিনায়ক তানবীর হাসান জানান আটককৃত এ ডাক্তার তার কাছে প্রতিষ্টানিক কোন সনদ পত্র নাই। আটকের পরও সে ডাক্তারি পেশার কোন কাগজ পত্র দেখাতে পারেনি। অভিযোগ রয়েছে সে নিজস্ব চেম্বার খুলে ৩/৪ বছর ধরে রোগীর সাথে প্রতারণা করে আসছে। র্যাবের সাথ এধরণের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে আজ রাতে তার চেম্বার থেকেই হাতে নাতে আটক করে র্যাব।
ভয়েস/আআ