বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অপহৃত ৪ শিক্ষার্থীর মধ্যে ৩ জন উদ্ধার, আটক ৭

লোকমান হাকিম:

কক্সবাজারের রামুর পেঁচারদ্বীপ থেকে অপহৃত চার স্কুলছাত্রের তিন জনকে টেকনাফ থেকে  উদ্ধার করেছে র‍্যাব ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ওই এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে।

১৬ এপিবিএনের এসপি তারিকুল ইসলাম  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার স্কুছাত্ররা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপের মংলাপাড়া এলাকার মোহাম্মদ কায়সার, মিজানুর রহমান নয়ন, জাহিদুল ইসলাম। তবে মিজানুর রহমান নামক আরেকজন এখনো উদ্ধার হয়নি। তাকে উদ্ধারে যৌথ অভিযান চলছে।

র‍্যাব-১৫-এর অধিনায়ক খায়রুল আমিন সরকার জানান, শালবন পাহাড় থেকে মোট তিনজনকে  উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের অপহরণকারী চক্রের একজনকেও আটক করেছে র‍্যাব। তাদের  দেয়া তথ্য অনুযায়ী বাকি একজনের  উদ্ধারের চেষ্টা চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION