বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় পাহাড় কেটে বসতি নির্মাণের অভিযোগ

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হওয়া ঠেকানো যাচ্ছে না। নির্বিচারে পাহাড় এবং গাছপালা কাটার কারণে পাহাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। অপরিকল্পিত বসতি স্থাপন এবং অবকাঠামো নির্মাণের ফলে পাহাড় ধসে প্রাণহানির সম্ভাবনাও দেখা দিয়েছে। পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটা ও অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করলেও স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয় কার্যকর ভূমিকা না রাখায় পাহাড় কেটে বসতি নির্মাণ অব্যাহত রেখেছে প্রভাবশালী পক্ষ।

বারবাকিয়ার পাহাড়ি অঞ্চল শিলখালী ইউপির পূর্ব ভারুয়াখালীতে সরেজমিনে দেখা গেছে, বিনা বাধায় শ্রমিকেরা বিশাল একটি পাহাড় কাটছেন। অন্যদিকে নতুন পাকা ঘর তৈরির কাজও চলছে। পুরো পাহাড়ের ওপর ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে গড়ে উঠেছে প্রায় শতাধিক কাঁচা, সেমিপাকা ও টিনের তৈরি ঘর।

স্থানীয় বাসিন্দা আহমদ হোসেনের ছেলে জসিম উদ্দিন, নুরুল হোসেনের ছেলে মফিজুর রহমান ও আরফাত বলেন, শিলখালী ইউপির পূর্ব ভারুয়াখালী এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী নাছির উদ্দিনের স্ত্রী শারমিন আক্তার বেশ কয়েকজন প্রভাবশালীদের ভাড়া করে বিশাল একটি পাহাড় কেটে সাবাড় করেছেন। রাজা মিয়ার ছেলে দুলাল এর মাধ্যমে একটি পাকা ঘর তৈরি করছেন তিনি। সচেতন নাগরিক হিসেবে আমরা পাহাড় কেটে ঘর নির্মাণের বিষয়টি বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান ও পেকুয়া থানায় অবগত করি। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে চলে আসার পর রেঞ্জ কর্মকর্তাকে ম্যানেজ করে আবারো পাহাড় কাটা ও ঘর নির্মাণের কাজ অব্যাহত রাখে তারা। এভাবে পাহাড় কাটা অব্যাহত রাখলে ভয়াবহ পরিবশে বিপর্যয়ের আশঙ্খা রয়েছে।

পাহাড় কেটে ঘর তৈরির অভিযোগে অভিযুক্ত শারমিন আক্তার বলেন, বনবিভাগের কর্মকর্তাকে ম্যানেজ করে পাহাড় কেটে ঘর তৈরি করেছি। এভাবে পাহাড় কাটলে পরিবেশ বিপর্যয় হবে বললে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমরা পাহাড় কাটবো আপনাদের যা করার করেন।

তবে রেঞ্জ কর্মকর্তা হাবিবুর রহমান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, পাহাড় কেটে ঘর তৈরির বিষয়টি জানার সাথে সাথে সরেজমিনে গিয়ে কাজ বন্ধ করা হয়েছে। এরপরও যদি পাহাড় কাটা ও ঘর নির্মাণ অব্যাহত রাখে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/আআ

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION