বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কক্সবাজার সদর হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবা চালু

এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার জেলায় দীর্ঘ প্রতীক্ষার পর রোগীদের জন্য এই প্রথম লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩টায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

উদ্বোধনকালে তিনি বলেন, “করোনা সংক্রমণের শুরুর দিকে রোগীদের চিকিৎসা নিয়ে শঙ্কায় থাকতে হতো কক্সবাজারের মানুষকে। সংকটাপন্ন রোগী নিয়ে টানাটানি চলত চট্টগ্রাম কিংবা ঢাকায়। কারণ, তখন কক্সবাজারের কোথাও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল না। ছিল না করোনা রোগীর চিকিৎসায় বিশেষ সুবিধাসংবলিত আইসোলেশন সেন্টার। তবে এক বছরের ব্যবধানে পাল্টে গেছে দৃশ্যপট। ২৫০ শয্যার সরকারি কক্সবাজার সদর হাসপাতালে একসঙ্গে ১১৯ জন করোনা রোগীর চিকিৎসা চালানোর ব্যবস্থা আছে, যা দেশের অনেক জেলা শহরেই নেই।”

সাংসদ সাইমুম সরওয়ার কমল আরও বলেন, সরকারের পাশাপাশি জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থাসহ (আইওএম) বিভিন্ন বেসরকারি সংস্থা, ব্যক্তিবিশেষের আর্থিক সহযোগিতায় হাসপাতালে পৃথক চারটি করোনা ইউনিটে অক্সিজেন, হাই ফ্লো নাজাল ক্যানুলা, মেডিক্যাশন, আধুনিক সব যন্ত্রপাতি স্থাপনসহ হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়, কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মুমিনুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীন আবদুর রহমান ও ব্যবসায়ী রুস্তম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION