শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, মৃত্যু ১০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। স্থানীয় সময় শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ের কবলে শুধু কেনটাকি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও পাঁচটি অঙ্গরাজ্য।কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশেয়ার বলেছেন,যুক্তরাষ্ট্রে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে মৃত্যু ১০০ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা

শুক্রবার রাতের ঘূর্ণিঝড়ে কেনটাকি অঙ্গরাজ্যে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ১০০ জনেরও বেশি হতে পারে। এটিই রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে আখ্যায়িত করেছেন বেশিয়ার।

গভর্নর বেশিয়ার আরও জানান, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানা বিধ্বস্ত হয়। এতে বেশি হতাহতের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন। সেখানে আরও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরকানসাসের গভর্নর জানিয়েছেন, রাজ্যটিতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। টেনেসি অঙ্গরাজ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, ইলিনয় রাজ্যে মারা গেছেন ছয়জন ও মিসৌরিতে দুইজন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের সর্বশেষ পরিস্থিতি জানতে কথা বলেছেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেনটাকি অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ারের সঙ্গে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: সিএনএন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION