বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

লোকমান হাকিম:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজগুলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা একে একে করে যাচ্ছেন। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পেরেছি এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আনসার বাহিনীর উন্নয়নে নানা ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।
মন্ত্রী আজ রবিবার রাত সাড়ে ৭ টায় কক্সবাজার শহরের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ আনসার বাহিনী আয়োজিত মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাইকিলিং শুভযাত্রার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন বর্তমান সরকার আনসার বাহিনীকে আরো যুগোপযোগী করে শক্তিশালী বাহিনীতে পরিনত করেছে।
১২ দিন আগে নারী-পুরুষ মিলে 26 জন আনসার সদস্য পঞ্চগড় থেকে সাইকেল শোভাযাত্রা শুরু করে। ১ হাজার ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ কক্সবাজার এসে পৌঁছেছে। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার এ সাইকেল শুভ যাত্রার আয়োজন করে।
আনসারের নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য শাহীন আক্তার ও সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন । এ সময় আরো উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, উপ মহাপরিচালকবৃন্দ, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সামরিক ও বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সাইক্লিং শোভাযাত্রা দলের খেলোয়াড়রা ও বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION