শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কাশ্মিরে পুলিশের বাসে হামলা, হতাহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার (১৩ ডিসেম্বর) কাশ্মিরের শ্রীনগরে একটি পুলিশ বাসে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালালে এই হতাহতের এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে সোমবার ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কাশ্মিরে ২ বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এর কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলার মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটল।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কাশ্মিরের শ্রীনগরের বাইরে পাঠানচক এলাকার কাছে একটি পুলিশ ক্যাম্পের অদূরেই পুলিশের বাস লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, পুলিশ কর্মকর্তাবোঝাই বাসের ছাদে উঠে এক বিচ্ছিন্নতাবাদী স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলিবর্ষণ করে।

এতে ঘটনাস্থলেই দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। আহতন হন আরও ১২ পুলিশ সদস্য। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা। একইসঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ধরতে তল্লাশি অভিযানও শুরু হয়েছে।

সংবাদমাধ্যমগুলো বলছে, পাঠানচক এলাকায় নিরাপত্তাবাহিনীর একাধিক ঘাঁটিসহ নানা সরকারি দফতর রয়েছে। কড়া নিরাপত্তার অধীনে থাকা ওই এলাকায় কী ভাবে বিচ্ছিন্নতাবাদীরা বিনা বাধায় হামলা চালিয়ে পালিয়ে গেল, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠেছে।

এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রথানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে হামলার ঘটনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION