সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ডন-ঐশীর গানে মাতোয়ারা দর্শক

বিনোদন প্রতিবেদক:

গান গেয়ে আবারো শ্রোতাদের মন কাড়লেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় সঙ্গীতশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে গতকাল ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গান পরিবেশন করেন তিনি।

বিজয়ের মাস ডিসেম্বরে দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’- দিয়ে অনুষ্ঠান শুরু করেন। একই মঞ্চে গান গেয়ে দর্শকদের বিনোদন দেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী। করোনায় মানুষের জীবন থেকে বিনোদন এক প্রকার হারিয়েই গেছে। কেউ শারীরিক, কেউ আবার মানসিকভাবে অসুস্থ। করোনার এই কঠিন সময়ে মানুষের মনে প্রশান্তি আনতে বিনোদনের বিকল্প নেই। আর এই কাজটিই অত্যন্ত সুষ্ঠ, সুন্দর এবং আন্তরিকতার সঙ্গে করে যাচ্ছেন শিল্পী ডন।

স্পন্সর হওয়ার মধ্য দিয়ে ওয়ালটনকে যেমন প্রমোট করছেন, খেলাগুলো মাঠে রাখছেন নিয়মিত; তেমনি গান গেয়ে দর্শকদের নির্মল আনন্দ দিচ্ছেন তিনি। শিল্পী ডন যেমন গানে পারদর্শী; তেমনি সুর-সঙ্গীতেও। মিডিয়া কাপ ব্যাডমিন্টনে নিজের গাওয়া মৌলিক গান তো গেয়েছেনই; জনপ্রিয় শিল্পীদের গানও পরিবেশন করেন।

‘পরানে পরান বাইন্ধা’, ‘সবাই তো ভালোবাসা চায়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার বারিস্টার’-গুলো অনুষ্ঠানে গেয়ে শোনান। আর ঐশী গেয়ে শোনান তার শ্রোতাপ্রিয় গান মায়া, নিজামউদ্দিন আউলিয়াসহ আরো বেশ কিছু গান। মিডিয়া কাপ ব্যাডমিন্টনের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঐশীর সঙ্গে স্টেজ পারফর্ম করেন ডন। এর আগে দেশের আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী ফোক সম্রাজ্ঞী মৌসুমি আক্তার সালমার সঙ্গেও গান গেয়েছেন। বেশ কয়েকবার একক লাইভ কনসার্টেও পারফর্ম করেছেন। কখনো পল্টনের হ্যান্ডবল স্টেডিয়াম আবার কখনো গেয়েছেন মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামেও গান গেয়ে দর্শক মনে ঝড় তোলেন ডন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION