মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

পেকুয়ায় ধান মাড়াই মেশিনে কাপড় পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

ভয়েস প্রতিবেদক:
পেকুয়ায় ধান মাড়াইয়ের (কম্বাইন্ড হার্ভেস্টর) মেশিনে কাপড় পেঁচিয়ে ্মায়মনা বেগম (৭৩) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দক্ষিন সবজীবন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি একই এলাকার আহমদ হোসেনের স্ত্রী।
নিহতের ছেলে মাহমুদুল করিম বলেন,সকাল থেকে বাড়ির ওঠানে মাড়াইকলে ধান মাড়াই চলছিল। মা কলের পাইপ পরিস্কার করার সময় অসাবধানতায় মেশিনের বেল্টে কাপড় পেঁচিয়ে যায়। মুহুর্তের মধ্যে মায়ের মাথার চুলের সাথে বেল্ট পেঁচিয়ে যাওয়াতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় ঘটনাস্থলে ছটফট করতে করতে চোখের সামনে আমার মা মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ধান মাড়াইয়ের সময় একজন বৃদ্ধা মহিলা মারা যাওয়ার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION