শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

নোরার প্রেম নিয়ে উত্তাল!

বিনোদন ডেস্ক:

প্রেম করছেন বলিউডের নৃত্যশিল্পী-অভিনেত্রী নোরা ফতেহি! এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে।কি সম্পর্কে রয়েছেন পাঞ্জাবি গায়ক গুরু রণধওয়ার সঙ্গে? বিগত বেশ কিছু দিন ধরে এই প্রশ্নেই উত্তাল বলিপাড়া।নেপথ্যে ভাইরাল হওয়া একটি ছবি। এখানেই শেষ নয়, নোরার সঙ্গে গুরুর সাম্প্রতিক পোস্টটিও যথেষ্ট ইঙ্গিতবহ, এমনটাই মনে করছেন তাদের ভক্তরা।
নোরাকে ‘আমার মৎস্যকন্যা’ উল্লেখ করে একটি পোস্ট করেন গুরু। পাল্টা ভালবাসা পাঠিয়েছেন নোরাও। এখানেই শেষ নয় সাম্প্রতিক অতীতে নোরা-গুরুর যে ছবিটি ভাইরাল হয়েছিল তা গোয়ার। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নোরা কথা বলছেন। তাঁর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন গুরু। অপর ছবিতে দেখা যাচ্ছে হাসি হাসি মুখে নোরাকে কিছু বোঝাচ্ছে গুরু। বিচের ধারে দুজনেরই খালি পা, বিচওয়ার। দুজনের কেমিস্ট্রি এতটাই জোরাল যে নেটিজেনদের মনে তাঁদের প্রেমের গুঞ্জনের ধারণা হতে বাধ্য।

তবে ওই পোস্টের পর আরও এক পোস্ট করেছেন গুরু। সেখানে অবশ্য দেখা যাচ্ছে নোরার সঙ্গে আবারও এক মিউজিক ভিডিও-তে কাজ করতে চলেছেন তিনি। সেই কারণেই কি গোয়া যাওয়া, একসঙ্গে ছবি? সে প্রশ্নও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এর আগে গুরুর সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গিয়েছে নোরাকে। তাদের ভিডিও সুপারহিট হয়েছিল। বলিউডে পা রাখার পর নোরা সম্পর্কে ছিলেন নেহা ধুপিয়ার স্বামী অঙ্গদ বেদীর সঙ্গে। যদিও তাদের বিচ্ছেদ হয়ে যায়। অঙ্গদ বিয়ে করেন নেহাকে। মাস কয়েক আগে তার নাম জড়িয়েছে কোরিওগ্রাফার টেরেন্স লুইসের সঙ্গে। যদিও নোরা তা নিয়ে কখনওই কিছু বলেননি।

আগের কোনও গুঞ্জনের শিলমোহর না দিলেও গুরুর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর কী প্রতিক্রিয়া তা জানতেই মুখিয়ে আছেন তাঁর ভক্তরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION