সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

ইমনের সঙ্গে নেই মাহী

বিনোদন ডেস্ক:

সদ্য সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়ার পর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। যে ফোনালাপে ছিলেন চিত্রনায়ক ইমনও।

দেশে ফিরেই নিজেকে গুটিয়ে নিয়েছেন মাহি। ফোন বা মেসেঞ্জারে কোথাও পাওয়া যাচ্ছে না তাকে। এমনকি তার সহকর্মী ইমনের সঙ্গেও পরবর্তী ওয়েব ফিল্ম করছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দিয়েছেন নায়িকা।

ছবিটির নাম ‘কাগজের বিয়ে’। চয়নিকা চৌধুরীর পরিচালনায় আগামীকাল (১৭ ডিসেম্বর) থেকে এর দৃশ্যধারণ হওয়ার কথা।

মাহি ফেসবুকে বলেন, ‌‘‘শারীরিক অসুস্থতার কারণে ‘কাগজের বৌ’ (কাগজের বিয়ে) হয়তো আমার করা হচ্ছে না। কিন্তু আমার পক্ষ থেকে ‘কাগজের বৌ’র (কাগজের বিয়ে) জন্য অনেক অনেক দোয়া। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন।’’

এরমধ্যে আবার শোবিজ পাড়ায় গুঞ্জন উঠেছে, সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসান মূলত চিত্রনায়ক ইমনের মুঠোফোনে ফোন দিয়েছিলেন। তাই নায়কের ফোন থেকেই কথা বলেছেন মাহি। যার ফলে বিতর্কে জড়িয়েছে ইমনের নামটিও। শোনা যাচ্ছে, ওই ঘটনার পর থেকে তার সঙ্গে মাহির আর যোগাযোগ হয়নি। তৈরি হয়েছে দূরত্বও। সেজন্যই ওয়েব ফিল্মটি থেকে সরে দাঁড়িয়েছেন মাহি! তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেনি কোনও পক্ষই।

এদিকে, গতকাল (১৫ ডিসেম্বর) বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ছবিটি তারা করছেন। এমনকি মাহির বরাতেই প্রকাশ করা হয়েছিল, ১৭ তারিখ থেকেই শুটিং শুরু করবেন এ নায়ক-নায়িকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION