রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

রোমানিয়ার প্রধানমন্ত্রীকে জরিমানা সামাজিক দূরত্ব না মানায় 

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা রোধে বিধি নিষেধ অমান্য করায় ৬০০ ডলার জরিমানা করা হয়েছে রোমানিয়ার প্রধানমন্ত্রী লুডোভিক অরবানকে।

আল জাজিরা জানায়, একটি সরকারি ভবনের ভেতরে ধূমপান এবং বৈঠকের সময় সামাজিক দূরত্ব না মানায় দেশটির প্রধানমন্ত্রীকে জরিমানা করা হয়।

ওই বৈঠকে অরবান ছাড়াও কয়েকজন মন্ত্রী ও আরও সদস্য উপস্থিত ছিলেন, যারা কেউই সামাজিক দূরত্ব মানেননি বলে জানানো হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী ও অন্যান্যরা সবাই কাছাকাছি বসে আছেন। এমনকি তাদের কারো মুখেই মাস্ক নেই। তাদের সামনে একটি টেবিলে রাখা আছে খাবার ও পানীয়।

এদিকে অরবান জানান, ছবিটি ২৫ মে তার জন্মদিনে তোলা হয়েছিল। সেদিন সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পর্যন্ত রোমানিয়ায় ১৯ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ২৬২ জন। সূত্র:দেশরূপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION